প্রত্যয় উন্নয়ন সংস্থার উদ্যোগে সংরাইশ সরকারি শিশু পরিবারের বালিকাদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

প্রত্যয় উন্নয়ন সংস্থার উদ্যোগে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে কুমিল্লা নগরের সংরাইশ সরকারি শিশু পরিবার (বালিকা) শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সংরাইশ সরকারি শিশু পরিবারের (বালিকা) ৮৮জন শিক্ষার্থীর মধ্যে স্যানিটারী ন্যাপকিন, প্যারাসুট নারকেল তেল, নেইল কাটার, জুস ও বিস্কুট বিতরণ করা হয়।

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী।

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি শিশু পরিবার (বালিকা) উপতত্ত্ববধায়ক মো. সাহিদুর রহমান, সৃষ্টি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সালমা আক্তার।

এ সময় কুমিল্লা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম, মোসা. আফ্রিন আক্তার, তাসমিয়া মেহেরিন, ফায়জুল হাসান, তানজিনা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি শিশু পরিবারের (বালিকা) রোজী বেগম, কামরুন নাহার, মোসা. আম্বিয়া খাতুন।

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রত্যয়ের নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন প্রত্যয় উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আনিসুর রহমান চৌধুরী, এডমিন এন্ড প্রোগ্রাম অফিসার মো. সুলতান আহাম্মদ ও অডিট অফিসার মো. নজরুল ইসলাম।

জানতে চাইলে প্রত্যয়ের নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতায় ওই সামগ্রী বিতরণ করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত