কুমিল্লা সিটি করপোরেশন

পবিত্র ঈদুল আজহা ও কোরবানি উপলক্ষে একগুচ্ছ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

পবিত্র ঈদুল আজহা ও কোরবানি উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশন একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল রোববার দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু আমার শহরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, ঈদের দিন কোরবানির বর্জ্য অপসারণের জন্য ৩৫ হাজার বস্তা দেওয়া হবে। ব্লিচিং পাউডার আছে সাড়ে সাত টন। বিকেল চারটা থেকে রাত একটার মধ্যে নগরের ২৭টি ওয়ার্ড থেকে বর্জ্য অপসারণ করা হবে। এজন্য ৬৮ টি ট্রাক থাকবে। ৫৮২ জন শ্রমিক বর্জ্য অপসারণে মাঠে থাকবে। ট্যাগ অফিসারসহ আরও ৫০ জন কর্মকর্তা রাতদিন কাজ করবেন। নগর ভবনের সব কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

কোরবানির বর্জ্য নিয়ে নগরবাসীকে সচেতন করতে ১৫ হাজার লিফলেট বিতরণ করা হবে। ২৭ টি ওয়ার্ডে হ্যান্ড মাইক থাকবে। ২৪ ঘন্টা হটলাইন চালু থাকবে।

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ২০ লাখ টাকা দিয়ে প্যাণ্ডেল করা হয়েছে। এতে বৃষ্টির পানি পড়বে না। আছে আলোকসজ্জাও।

বর্জ্য অপসারণে জড়িত শ্রমিকদের ঈদের দিন দুপুরে ও রাতে মুরগির বিরিয়ানি খাওয়ানো হবে।

এদিকে চামড়া ব্যবসায়ীদের ২০ জনকে চামড়া সংরক্ষণের জন্য ১০ বস্তা করে লবন দেওয়া হবে।

প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, সরকার বলেছে ১২ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করতে। আমরা ৮-১০ ঘন্টার মধ্যে কাজটি শেষ করব।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত