কুমিল্লা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ফুটবলে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ। ফাইনালে লোক প্রশাসন বিভাগকে ২-১ গোলে হারিয়েছে তারা।
আজ বৃহস্পতিবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে মোহাম্মদ আমির মজুমদার দুই গোলে এগিয়ে যায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। দ্বিতীয়ার্ধে লোক প্রশাসন বিভাগ একটি গোল শোধ করলেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি। ফলে টানা তৃতীয়বার ফাইনালে হেরে রানার্সআপ হয় লোক প্রশাসন বিভাগ। আমির ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়। এর আগে সকাল ১০টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে বাংলা বিভাগ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রধান ড. মো. এমদাদুল হক । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিচালনা কমিটির পরিচালক ড. মো. মহিউদ্দিন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ড. মো. মহিউদ্দিন বলেন, সবার সহযোগিতা ছাড়া আমার পক্ষে এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। আমি আমার প্রাণপ্রিয় ছাত্রসংগঠন ছাত্রদলকে ধন্যবাদ জানাই। তারা বিভিন্ন সময়ে ভ্যানগার্ড হিসেবে আমার পাশে থেকে সহযোগিতা করেছে।

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, এ বছর কোনো অঘটন ছাড়াই আমরা টুর্নামেন্ট শেষ করতে পেরেছি। ১৯টি বিভাগের খেলোয়াড়, প্রক্টরিয়াল টিম, ক্রীড়া পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট শিক্ষকরা এ সাফল্যের কৃতিত্বের দাবিদার। পারফরম্যান্সের ভিত্তিতে আমরা একটি বিশ্ববিদ্যালয় ফুটবল দল গঠন করব, যা আগামী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য জিমনেশিয়াম স্পোর্টস কমপ্লেক্সে স্থানান্তর করে বড় পরিসরে চালু করা হবে। বাস্কেটবল কোর্টও দ্রুত ব্যবহার উপযোগী করা হবে। মেয়েদের জন্য পৃথক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের প্রস্তাব ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আগামী দিনেও আমরা শিক্ষার্থীবান্ধব ও সুশৃঙ্খল পরিবেশে সব ধরনের সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করব।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রধান ড. মো. এমদাদুল হক বলেন, টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। এই অর্জন কোনো আকস্মিক সাফল্য নয়; বরং এটি আমাদের সুস্পষ্ট লক্ষ্য ও পরিকল্পনা, খেলোয়াড়দের ত্যাগ, নিয়মিত অনুশীলন এবং কঠোর পরিশ্রমের ফল।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিয়মিত ফুটবল অনুশীলন করে নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করেছে। তাদের শৃঙ্খলা, দলীয় ঐক্য, আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টাই এই ধারাবাহিক সাফল্যের মূল ভিত্তি।
আমি আমাদের সকল খেলোয়াড়কে আন্তরিক অভিনন্দন জানাই। তাদের এই সাফল্য শুধু বিভাগের গৌরবই বৃদ্ধি করেনি, বরং অন্যান্য শিক্ষার্থীদের জন্যও একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি বিশ্বাস করি, এই বিজয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।