নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে ওই নিয়োগ দেওয়া হয় আগামী দুই বছরের জন্য তাঁকে প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন ২০১৩ এর তপসিলের ১৫(১) ধারা অনুযায়ী তাঁকে ওই নিয়োগ দেওয়া হয়।
জানতে চাইলে ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, আজ বুধবার যোগদান করব। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য সবাইকে নিয়ে কাজ করব।
ড. মো. শাহাদাৎ হোসেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাবের সভাপতি।