• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ফলাফলভিত্তিক শিক্ষা মডেল বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মসূচি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২০: ০১
logo

Photo

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফলাফলভিত্তিক শিক্ষা (ওবিই) মডেল বাস্তবায়নে মূল্যায়ন কার্য নির্ধারণ, প্রশ্ন প্রণয়ন এবং কোর্স লার্নিং আউটকাম (সিএলও) অর্জন বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে বিজ্ঞান ও প্রকৌশল, কলা ও মানবিক এবং আইন অনুষদের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে পাঠদানকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন।

গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। রিসোর্স পারসন হিসেবে ছিলেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. দুলাল চক্রবর্তী। কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।

কর্মসূচিতে আইকিউএসি-এর পক্ষ থেকে জানানো হয়, ওবিই বাস্তবায়নের গুরুত্বপূর্ণ তিনটি উপাদান হলো কারিকুলাম ডিজাইন, শিক্ষাবিজ্ঞান এবং মূল্যায়ন কার্য। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ওবিই কারিকুলাম প্রণয়ন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং পর্যায়ক্রমে সকল শিক্ষককে মূল্যায়ন এবং সিএলও অর্জন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে।

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, আউটকম-বেইজড ইডুকেশন (ওবিই) কারিকুলামের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীরা একটি কোর্স ও প্রোগ্রাম সম্পন্ন করে কী জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা অর্জন করছে তা নিশ্চিত করা। এজন্য প্রচলিত মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে বিশ্লেষণধর্মী চিন্তা, জ্ঞান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি কোর্সের কোর্স লার্নিং আউটকাম (সিএলও) বিবেচনায় রেখে পাঠদান ও প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে। শিক্ষার্থীরা নির্ধারিত শিখনফল কতটুকু অর্জন করেছে তা পরিমাপের জন্য উপযুক্ত মূল্যায়ন মানদণ্ড ও কর্মনির্দেশক ক্রিয়া ব্যবহার এবং প্রতিটি কোর্সের শিক্ষণফল অর্জন প্রতিবেদন প্রস্তুত করা জরুরি। এর মাধ্যমে শিক্ষার গুণগত মান ও শিক্ষার্থীদের অর্জন আরও কার্যকরভাবে মূল্যায়ন করা সম্ভব হবে।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিক র‌্যাংকিং বৃদ্ধি ও স্বীকৃতি অর্জনে শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লার পথসভায় জনসমাগমের প্রস্তুতি

২

ব্রাহ্মণপাড়ায় এক বছরে বিষপানে ২৩৩ জনের আত্মহত্যার চেষ্টা

৩

সাবেক ও বর্তমান সহকর্মীদের মাঙ্গলিক সংবর্ধনায় সিক্ত অধ্যক্ষ শিবতোষ নাথ

৪

ফলাফলভিত্তিক শিক্ষা মডেল বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মসূচি

৫

শিশুকে ধর্ষণের পর হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সম্পর্কিত

কুমিল্লার পথসভায় জনসমাগমের প্রস্তুতি

কুমিল্লার পথসভায় জনসমাগমের প্রস্তুতি

৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়ায় এক বছরে বিষপানে ২৩৩ জনের আত্মহত্যার চেষ্টা

ব্রাহ্মণপাড়ায় এক বছরে বিষপানে ২৩৩ জনের আত্মহত্যার চেষ্টা

৩ ঘণ্টা আগে
সাবেক ও বর্তমান সহকর্মীদের মাঙ্গলিক সংবর্ধনায় সিক্ত অধ্যক্ষ শিবতোষ নাথ

সাবেক ও বর্তমান সহকর্মীদের মাঙ্গলিক সংবর্ধনায় সিক্ত অধ্যক্ষ শিবতোষ নাথ

১৮ ঘণ্টা আগে

১৯ ঘণ্টা আগে