• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১৯: ১৯
logo

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১৯: ১৯
Photo

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে উদযাপিত হয়েছে মহালয়া। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে মহালয়া উদযাপিত হয়।

সকাল সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠানটির প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। মঙ্গল আরতি, সকাল ৭ টায় বেদপাঠ, সকাল সাড়ে ৭ টায় চণ্ডীপাঠ ও দুর্গা গায়ত্রী জপ, সকাল সাড়ে ৭ টায় আগমনী সংগীত, সকাল সাড়ে ৮ টায় চিঠি প্রতিযোগিতা, সকাল ৯ টায় ধুনুচি নৃত্য এবং সকাল সাড়ে ৯টায় প্রসাদ বিতরণ করা হয়।

জানা যায়, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, সন্ধ্যারতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা, বিশেষ নাটিকা এবং পুরস্কার বিতরণীর আয়োজন রয়েছে। এ ছাড়া অনুষ্ঠানের অংশ হিসেবে টিক্কারচরের শ্রীশ্রী শ্মশানকালী বাড়ি ও শিবমন্দিরের বৃদ্ধাশ্রমে প্রবীণদের জন্য অন্নপ্রসাদের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শুভ মহালয়া আহবায়ক কমিটির আহবায়ক কণিকা দাশ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার চতুর্থবারের মতো মহালয়ার আয়োজন হতে যাচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও আবেগের বিষয়। পরিবার থেকে দূরে থাকা আমাদের কাছে এই আয়োজন শিকড়ের টান অনুভব করায়, বাড়ির অপূর্ণতা কিছুটা হলেও পূরণ করে এবং পারস্পরিক একতা ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে। এছাড়াও প্রতি বছর এই আয়োজন বাস্তবায়নে সহযোগিতা ও উৎসাহ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।

সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক কেবি জর্জ রায় বলেন, চণ্ডীপাঠের পবিত্র ধ্বনি ও দেবীর আগমনী সুরে সূচিত হোক দেবীপক্ষের শুভযাত্রা। জগজ্জননী মা দুর্গার চরণে জানাই বিনম্র প্রণাম। সনাতন বিদ্যার্থী সংসদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। দেবী দুর্গার আশীর্বাদে অশুভের বিনাশ হোক, প্রতিষ্ঠিত হোক শান্তি, সম্প্রীতি ও কল্যাণ।

সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি আকাশ পাল বলেন, আমাদের এবারের আয়োজনের প্রধানতম স্থানজুড়ে রয়েছে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা। এ বছর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ ও প্রশাসনিক ভবনে শাস্ত্রীয় চণ্ডীপাঠ, আগমনী সংগীত, ধুনুচি নৃত্য এবং নাটিকা 'অকালবোধন'-এর পাশাপাশি আমরা আয়োজন করেছি ‘শারদ অন্নোৎসব’। এর মাধ্যমে আমরা টিক্কারচর শ্রীশ্রী শ্মশানকালী ও শিব মন্দির সংলগ্ন বৃদ্ধাশ্রমের প্রবীণ মা-বাবাদের মাঝে অন্ন প্রসাদ বিতরণ করেছি, যেন দুর্গোৎসবের আনন্দ তাঁদের স্পর্শ করতে পারে।

উল্লেখ, বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন শুভ মহালয়া আজ। এদিন মহালয়া উদযাপনের মধ্য দিয়ে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

২

রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

৩

চান্দিনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

৫

চিকিৎসা সরঞ্জামাদি যথাযথ রক্ষণাবেক্ষণের তাগিদ: কৃষিমন্ত্রী

সম্পর্কিত

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

৬ ঘণ্টা আগে
রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

৭ ঘণ্টা আগে
চান্দিনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

চান্দিনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

৯ ঘণ্টা আগে

১০ ঘণ্টা আগে