বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বায়োটেকনোলজি গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ইয়াং এশিয়ান বায়োটেকনোলজিস্ট পুরস্কার ২০২৬ অর্জন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। দ্য সোসাইটি ফর বায়োটেকনোলজি জাপান ( এসবিজে) তাঁকে এ সম্মাননা প্রদান করেছে।

পুরস্কার অর্জনের পর আজ মঙ্গলবার সকালে ড. জান্নাতুল ফেরদৌস কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার তাঁকে অভিনন্দন জানান এবং তাঁর এ অর্জনে সন্তোষ প্রকাশ করেন।

গত ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর জাপানের Hokkaido University -তে অনুষ্ঠিত 78th SBJ Conference -এ ড. জান্নাতুল ফেরদৌসকে এ পুরস্কার প্রদান করা হয়। তাঁর পুরস্কারপ্রাপ্ত গবেষণার বিষয় “Engineering Nanogel Dispersion for Advanced Drug Delivery Szstems” । উন্নত ও কার্যকর ওষুধ সরবরাহব্যবস্থা তৈরিতে ন্যানোজেল ডিসপারশন নিয়ে তাঁর গবেষণার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়।
ড. জান্নাতুল ফেরদৌসের এ অর্জন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে একটি উল্লেখযোগ্য সংযোজন। আন্তর্জাতিক পর্যায়ে তাঁর এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের গবেষণায় আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে উন্নত ওষুধ সরবরাহব্যবস্থা নিয়ে তাঁর গবেষণা ভবিষ্যতে চিকিৎসা ও ওষুধবিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা যায়।