• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বাসের সিটে বসা নিয়ে চড়, সিনিয়র- জুনিয়র দ্বন্দ্ব নিরসন প্রক্টর অফিসে

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২: ২৪
logo

Photo

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাসের সিটে বসাকে কেন্দ্র করে এক জুনিয়র শিক্ষার্থীকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে প্রক্টর অফিসে উভয় পক্ষের উপস্থিতিতে এই ঘটনা সমঝোতা করা হয়।

গতকাল বুধবার রাত আটটার বাসে কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসে ফেরার সময় ঘটনার সূত্রপাত হয়। পরে রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে উভয় পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে।

‎ঘটনায় জড়িত শিক্ষার্থীরা হলেন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরেফিন মেহেদী এবং লোক প্রশাসন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু বকর।

‎প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে এবং সরেজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসের ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের বাসের সিটে বসাকে কেন্দ্র করে আরেফিন মেহেদী ও আবু বকরের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে ক্যাম্পাসে এসে বাস থেকে নামার পর আরেফিন মেহেদী আবু বকরের কাছে তার পরিচয় জানতে চাই। এ সময় আবু বকর নিজের পরিচয় জানালে আরেফিন তাকে থাপ্পড় দেয় বলে অভিযোগ করেন আবু বকর। পরে উভয় শিক্ষার্থীর বিভাগ এবং হলের শিক্ষার্থীরাও ঘটনাস্থলে উপস্থিত হলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক এলাকায় উত্তেজনা ছড়িয়ে তৈরি হয়।

‎

এক পর্যায়ে নিজের ভুল বুঝতে পেরে আরেফিন মেহেদী আবু বকরের কাছে ক্ষমা চাইতে যান। এ সময় আবু বকরও আরেফিনের কাছে ক্ষমা চেয়ে তাকে ধাক্কা দেয়। ফলে উভয়পক্ষের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। এসময় আবু বকরকে মারা জন্য তাড়া করে আরেফিন মেহেদীর হলের শিক্ষার্থীরা। পরে আবু বকর ঘটনাস্থল থেকে পালিয়ে বিজয়-২৪ হলে গিয়ে আশ্রয় নেন।

ঘটনার পর উভয় শিক্ষার্থীকে প্রক্টর অফিসে ডেকে নেওয়া হয়। সেখানে উভয় পক্ষ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শোনার পর আলোচনার মাধ্যমে বিষয়টি সমঝোতায় মীমাংসা করা হয়।

‎আবু বকর বলেন, আমি বাসের জানালার পাশে বসলে আরেফিন ভাই আমার পাশে এসে বসেন। তার বসতে অসুবিধা হওয়ায় তিনি আমাকে একটু সরে বসতে বলেন। আমি সরে বসে তাকে জায়গা করে দিই। বাস থেকে নামার পর তিনি আমার পরিচয় জানতে চাইলে আমি পরিচয় দিই। পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি আমার কান বরাবর চড় মারেন। পরে তিনি আমার কাছে ক্ষমা চাইতে এলে আমিও ক্ষমা চেয়ে তাকে ধাক্কা দিই।

‎আরেফিন মেহেদী বলেন, বাসে ওঠার পর সিট ফাঁকা থাকায় আমি আবু বকরের পাশে বসি। তবে আবু বকর অতিরিক্ত জায়গা নিয়ে বসায় আমার বসতে অসুবিধা হচ্ছিল। এ সময় তাকে একটু সরে বসতে বললেও সে সরে বসেনি। পরে বাস থেকে নামার সময় আবু বকর আমাকে ধাক্কা দিয়ে বের হয়ে যান। এরপর বাস থেকে নেমে আমি তার পরিচয় জানতে চাই এবং তাকে একটি ধাক্কা দিই। পরে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে আবু বকরের কাছে ক্ষমা চাইতে গেলে সে আমাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যান।

‎বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু বকর ছিদ্দিক মাসুম বলেন, বাসে বসাকে কেন্দ্র করে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে লোক প্রশাসন বিভাগের এক শিক্ষার্থীর বিরোধ তৈরি হয়। আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনে বিষয়টি সমাধান করেছি। উভয় পক্ষই সুষ্ঠুভাবে বিষয়টির সমাধানে সম্মত হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না করার কথাও তারা জানিয়েছেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বাসের সিটে বসা নিয়ে চড়, সিনিয়র- জুনিয়র দ্বন্দ্ব নিরসন প্রক্টর অফিসে

২

ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা হলেন ডা. আরিফ হায়দার

৩

রাজপথের আন্দোলনের পাঁচ নেতা সরকারে

৪

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

৫

দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

সম্পর্কিত

৪ ঘণ্টা আগে

১৯ ঘণ্টা আগে