• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫৯
logo

Photo

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এতে ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে প্রথমে আইসিটি, প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রক্টর কার্যালয়ে ডাকা হয়। সেখানে সমাধান করা হয়।

তবে সেখান থেকে বের হয়ে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে আবারও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। একপর্যায়ে আইসিটি বিভাগের শিক্ষার্থীদের ধাওয়া করে প্রকৌশল অনুষদে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে তাদের আইসিটি বিভাগের শিক্ষার্থীরা আবারও ধাওয়া করে দত্ত হলে নিয়ে যায়। সেখানে হলের শিক্ষার্থীদের সঙ্গে তাদের মারামারি হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।

কুবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, মারমারিতে মোট ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, সকালে বিষয়টি সমাধান করে দিয়েছিলাম। এরপরও ক্যাম্পাস গেটে ও দত্ত হলে গিয়ে আবারও মারামারি হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ ও সাংবাদিকদের ধারণ করা ভিডিও পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্ত করব। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ক্ষতিগ্রস্তদের ১ লাখ টাকা আর্থিক সহায়তা

২

দাউদকান্দিতে ডেঙ্গুতে ৬০ বছরের ব্যবসায়ীর মৃত্যু

৩

কুমিল্লা সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

৪

বসুন্ধরা সিটি থেকে কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির গ্রেপ্তার

৫

সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে দুই পক্ষের মারামারি, আহত ১০ জন

সম্পর্কিত

ক্ষতিগ্রস্তদের ১ লাখ টাকা আর্থিক সহায়তা

ক্ষতিগ্রস্তদের ১ লাখ টাকা আর্থিক সহায়তা

৭ ঘণ্টা আগে
দাউদকান্দিতে ডেঙ্গুতে ৬০ বছরের ব্যবসায়ীর মৃত্যু

দাউদকান্দিতে ডেঙ্গুতে ৬০ বছরের ব্যবসায়ীর মৃত্যু

৯ ঘণ্টা আগে