গৌরীপুরে অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দাউদকান্দি প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল তিনটায় গৌরীপুর বাজারের আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ (বাংলা ভার্সন) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. কামরুল হাছানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব.) মো. মনিরুজ্জামান। প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক মতিন সৈকত-এআইপি।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক এবং সোনালী ব্যাংক, গৌরীপুর বাজার শাখার সাবেক ব্যবস্থাপক মো. শাহআলম, প্রিন্সিপাল অফিসার মো. নজরুল ইসলাম, সাবেক দুদক কর্মকর্তা এ.বি.এম. গোলাম মোস্তফা, কবি মো. ওয়াহিদুজ্জামান, অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান তালুকদার, জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার আল মামুন, লেখক মোহাম্মদ শাহজামান শুভ, সাংবাদিক হালিম সৈকত, সাংবাদিক তাহসীন তিহামী, শাহ আলম সরকার, কবি আব্দুর রাজ্জাক এবং দ্বীন ইসলাম রাজু প্রমুখ। এ সময় ইসলামী সংগীত পরিবেশন করে কলরব শিল্পীগোষ্ঠী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের সভাপতি মো. সাইফুল ইসলাম স্বপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফারুক কামাল।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গজল পরিবেশন এবং সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা সাহিত্যচর্চার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং সমাজে ইতিবাচক মূল্যবোধ সৃষ্টিতে লেখক ও সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে সংগঠন ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অতিথি এবং অনুশীলন লেখক পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিভিন্ন বই উপহার হিসেবে বিতরণ করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত