দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করা হয়েছে। আজ সোমবার কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুষ্ঠু ও নিরপেক্ষ সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের জন্য দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করা হইল। দাউদকান্দি উপজেলা ও পৌরসভা বিএনপির সর্বস্তরের জনগনের অভিভাবক, সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে আলোচনা করে কমিটি গঠন সম্পর্কে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তির অনুলিপি ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার কাছে পাঠানো হয়।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম বাবু আমার শহরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত