• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দাউদকান্দি

দাউদকান্দিতে পৃথক অভিযানে ৮জন গ্রেপ্তার

দাউদকান্দি প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ২০: ২১
logo

দাউদকান্দিতে পৃথক অভিযানে ৮জন গ্রেপ্তার

দাউদকান্দি প্রতিনিধি

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ২০: ২১
Photo

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ হত্যা, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও চুরি মামলার মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে এক নারীর কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ আজ রোববার দুপুরে এক প্রেস রিলিজে এসব তথ্য জানান।

প্রেস রিলিজে বলা হয়, ১ আগস্ট সন্ধ্যা পৌনে আটটায় ওসির নির্দেশনায় এসআই মো. মনির হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দী এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় ভোলা সদর থানার আলীনগর (মাদ্রাসা বাড়ি) এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে মোছা. সোনিয়া আক্তার ওরফে রিয়া মনিকে (২০) তল্লাশি করে তাঁর কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

একই দিন রাত সাড়ে ৮টার দিকে এসআই রবিউল ইসলাম শহীদনগর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি দাউদকান্দি থানার বিটেশ্বর ইউনিয়নের নৈইয়ার মোল্লা বাড়ি এলাকার সাগর মিয়ার ছেলে মো. ওমর ফারুক ওরফে জীবনকে (২৬) গ্রেপ্তার করেন।

২ আগস্ট রাত ১টার দিকে এসআই আরিফুর রহমান উপজেলা গেট এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি মামলার আসামি দাউদকান্দি থানার চেঙ্গাকান্দি এলাকার আলাউদ্দিনের ছেলে মো. সজীব (২১), যিনি তুজারভাঙ্গা (কেডিসি) এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং তুজারভাঙ্গা এলাকার রহিম উদ্দিন প্রধান বাড়ির মানিক মিয়ার ছেলে মো. নাছিরকে (৩০) গ্রেপ্তার করেন।

একই দিন রাত আড়াইটার দিকে এসআই মো. মনির হোসেন দোনারচর এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামি তিতাস থানার কড়িকান্দি এলাকার ভূঁইয়া বাড়ির বাবুল মিয়ার ছেলে মো. হৃদয় মিয়াকে (২৫) গ্রেপ্তার করেন।

পরে রাত সাড়ে ৩টার দিকে এসআই আজিজুল ইসলাম সবজিকান্দি এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামি দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা এলাকার রহিম উদ্দিন প্রধান বাড়ির জসিম মিয়ার ছেলে মো. সুমন (৩০), দৌলতপুর ইউনিয়নের মাইথারদিয়া এলাকার ঢালী বাড়ির প্রয়াত শহিদ মিয়ার ছেলে মো. আলামিন (২৬) এবং একই এলাকার হযরত আলীর ছেলে মো. শরীফকে (৩৩) গ্রেপ্তার করেন।

ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ জানান, গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

২

দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

৩

চান্দিনায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

৪

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

৫

হাজারো মানুষের উপস্থিতিতে কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সম্পর্কিত

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

৪ ঘণ্টা আগে
দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের  সঙ্গে ইউএনওর মতবিনিময়

দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

৫ ঘণ্টা আগে

৬ ঘণ্টা আগে