দাউদকান্দিতে ৮ আসামি গ্রেপ্তার

দাউদকান্দি প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে ১ কেজি গাঁজা ও ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া নিয়মিত মামলার দুই আসামি, চুরি মামলার তদন্তে সন্দেহভাজন একজন এবং দুই পরোয়ানাভুক্ত আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এহসানুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারীর নির্দেশনায় পরিচালিত অভিযানে গতকাল মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে উপজেলার গোয়ালমারী এলাকা থেকে আহসান মোল্লা (৩৫), আবু হানিফ (৩০) ও ইয়াছিনকে (২৯) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১ কেজি গাঁজা ও ৫০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। একই দিন রাত ৮টা ২০ মিনিটে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি মিজান (৩৫) ও জুম্মন হোসাইনকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ। পরে রাত ১০টা ৩০ মিনিটে চুরি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে টুটুল মিয়া (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া বুধবার ভোর ৩টা ৩০ মিনিটে মালিগাঁও এলাকা থেকে নন-জিআর পরোয়ানাভুক্ত আসামি মাইনুদ্দিনকে (৪৭) গ্রেপ্তার করা হয়। পৃথক আরেক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামি সাজ্জাদ হোসেনকেও গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত