• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দাউদকান্দি

দাউদকান্দিতে হত্যা মামলার আসামিসহ ৬ জন গ্রেপ্তার

দাউদকান্দি প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ২০: ৫৬
logo

Photo

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে হত্যা মামলার এক আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুই ব্যক্তির কাছ থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চুরি মামলার দুই আসামি ও আত্মহত্যায় প্ররোচনার মামলার এক আসামিও রয়েছেন। দাউদকান্দি মডেল থানা পুলিশ আজ সোমবার দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

প্রেস রিলিজে বলা হয়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশের নির্দেশনায় পৃথক অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি উত্তর সতানন্দি সওদাগর বাড়ি, ৪ নম্বর ওয়ার্ড, দাউদকান্দি পৌরসভার বাসিন্দা মো. মনির হোসেন সওদাগরকে (৪৮) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ৪৮ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের একজন সুন্দলপুর মিয়াজী বাড়ির বাসিন্দা মহিউদ্দিন (২২)। বর্তমানে তিনি দাউদকান্দি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সবজিকান্দির শিপন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরজন দক্ষিণ পেন্নাই গ্রামের বাসিন্দা আল আমিন (২৮)। তাঁর কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

চুরি মামলায় গ্রেপ্তার দুজন হলেন দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের তিনপাড়া গ্রামের বাসিন্দা লোকমান গুলজার (২৫) এবং একই গ্রামের মো. হালিম (৩৭)।

আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার হয়েছেন দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের ইছাপুর দেওয়ান বাড়ির বাসিন্দা মো. লিটন দেওয়ান (৪০)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ছয় আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

২

দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

৩

চান্দিনায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

৪

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

৫

হাজারো মানুষের উপস্থিতিতে কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সম্পর্কিত

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

৫ ঘণ্টা আগে
দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের  সঙ্গে ইউএনওর মতবিনিময়

দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

৬ ঘণ্টা আগে

৭ ঘণ্টা আগে