দাউদকান্দিতে পৃথক অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫

দাউদকান্দি প্রতিনিধি
আপডেট : ১০ জুলাই ২০২৬, ১৯: ১৫
Thumbnail image

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক পাচারের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে একটি মারামারি মামলার একজন আসামি, একজন জিআর পরোয়ানাভুক্ত আসামি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে পৃথক অভিযানে মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

আজ শুক্রবার দাউদকান্দি মডেল থানার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে স্থাপিত একটি চেকপোস্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটি থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় চট্টগ্রামের ডবলমুরিং এলাকার মো. ফিরোজ (৪৬) এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মো. মিলন গাজী (২৮)কে মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দাউদকান্দি কাউন্টার এলাকা থেকে মারামারি মামলার আসামি বিকাশ দেবনাথ (৩৮)কে গ্রেপ্তার করা হয়।

একই দিন সকাল সাড়ে ৭টার দিকে বিশেষ অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. বিল্লাল (৩৯) কে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পৃথক অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. কবির হোসেন (৪৫) কে গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম পলাশ জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত