দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার ১

দাউদকান্দি প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দাউদকান্দিতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র।

গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের থৈরখোলা এলাকায় আকবর আলী শাহ মৎস্য চাষ প্রকল্প অফিসের নিকটে রায়পুর-মালিগাঁও সড়কের পশ্চিম পাশের একটি কাঁচা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা এবং দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. মাহাবুব ওরফে মাহাবুব সম্রাট (৩৪) কে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটক ব্যক্তি তার বাম পাশের কোমরে রাখা একটি বিদেশি পিস্তল, সংযুক্ত একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি স্বেচ্ছায় বের করে দেন। পরে বিকেল ৪টার দিকে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন ও গুলি জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে পুলিশ হেফাজতে নেয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মাহাবুব সম্রাটের বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত