দাউদকান্দিতে ডাকাতি ও চুরিসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৭

দাউদকান্দি প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ একজন, ডাকাতি মামলায় তিনজন, চুরি মামলায় একজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানার পুলিশ। এ সময় ডাকাতি মামলার আসামিদের কাছ থেকে একটি লোহার চাপাতি, একটি এসএস দামা ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।

চার কেজি গাঁজাসহ গ্রেপ্তার আব্দুস সাত্তার মৃধা (৪৬) পটুয়াখালীর দুমকি থানার মুরাদিয়া মৃধা এলাকার প্রয়াত আব্দুল খালেক মৃধার ছেলে। ডাকাতি মামলায় গ্রেপ্তার তিনজন হলেন দাউদকান্দি পৌরসভার তালতলী মধ্যপাড়া এলাকার মো. হাসান ওরফে হাসেনের ছেলে ফরহাদ (২৮), দক্ষিণ সতানন্দি এলাকার মো. মমিন মিয়ার ছেলে মো. জাহিদ হাসান (২৭) এবং তুজারভাঙ্গা কেডিসি এলাকার মৃত মিজানুর রহমান ওরফে মিজানের ছেলে মো. সোহেল ওরফে হিটলার (২৮)।

চুরি মামলায় গ্রেপ্তার মো. নাঈমুর রহমান (২৫) দাউদকান্দির সবজিকান্দি বাঘবাড়ী এলাকার বাবুল মিয়ার ছেলে। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুজন হলেন দাউদকান্দির দুর্গাপুর এলাকার প্রয়াত এলাহি বক্সের ছেলে মো. সফিউল বশর (৪০) এবং বেলানগর এলাকার প্রয়াত আবদুল লতিফ ভূঁইয়ার ছেলে মো. বিল্লাল হোসেন।

দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এহসানুল হাসান প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানান। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মামলায় আইনগত ব্যবস্থা নিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত