দাউদকান্দি প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার থেকে ৫২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোমতী-মেঘনা সেতুর টোলপ্লাজা পশ্চিম পাশ থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম উজ্জ্বল মিয়া (৩৫)। তিনি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মল্লিকনগর গ্রামের প্রয়াত চন্দন মিয়ার ছেলে। তিনি ঢাকার মিরপুর-২ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
মডেল পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলামের সরাসরি দিকনির্দেশনায় এসআই কাওছারের নেতৃত্বে একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সন্দেহজন ওই প্রাইভেট কারটিকে চ্যালেঞ্জ করে পুলিশ। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে চালককে আটক করে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতি বজায় রেখে কাজ করছে। গাঁজা ও মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।