• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দাউদকান্দি

দাউদকান্দিতে সাত কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১২: ১৩
আপডেট : ০২ জুলাই ২০২৬, ১২: ১৫
logo

দাউদকান্দিতে সাত কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১২: ১৩
Photo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর থেকে গৌরীপুর পর্যন্ত সাত কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে তীব্র যানজট চলছে। দীর্ঘ সময় যানজটে আটকে যানবাহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ জানায়, গভীর রাতে মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় দুটি যানবাহনের দুর্ঘটনার কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে থানা-পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিতাস উপজেলার সাগরফেনা গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক তাপস চন্দ্র সাহা বলেন, তিনি সকালে ঢাকা থেকে বাসে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় পৌঁছে যানজটে আটকা পড়েন। পরে ছয় কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে তাঁর দুই ঘণ্টা সময় লেগেছে।

ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের বাসের চালক মো. মাইনউদ্দিন বলেন, ঢাকা থেকে ভোরে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়ে দাউদকান্দির হাসানপুর এলাকায় যানজটে আটকা পড়েন। যানজট ঠেলতে ঠেলতে মহাসড়কের দাউদকান্দির গৌরীপুর পর্যন্ত ছয় কিলোমিটার পাড়ি দিয়েছেন।

বরকোটা স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী তানজিনা আক্তার ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. নাইম বলেন, তাঁদের কেন্দ্র ১০ কিলোমিটার দূরে ইলিয়টগঞ্জ ড. মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজে। সকাল আটটায় বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের গৌরীপুর এলাকায় পৌঁছে যানজট দেখে যথাসময়ে কেন্দ্রে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে উদ্বিগ্ন তাঁরা।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, যানজট নিরসনে হাইওয়ে থানা-পুলিশ মহাসড়কে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

২

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৩

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

৪

নিজ ক্যাম্পাসেই গায়ে হলুদ করে বিয়ে করছেন দুই শিক্ষার্থী

৫

বাঁশবোঝাই ভ্যান ও সিএনজির সংঘর্ষ, নিহত ১

সম্পর্কিত

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

৫ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৫ ঘণ্টা আগে
চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

৬ ঘণ্টা আগে