• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দাউদকান্দি

দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জনসহ গ্রেপ্তার ৮

দাউদকান্দি প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ২০: ০৭
logo

Photo

কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের পৃথক বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে সাতজন এবং ৩০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম (পলাশ) আজ শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত আড়াইটার দিকে ওসির নির্দেশনায় এসআই রবিউল ইসলাম, এসআই আরিফুর রহমান ও সঙ্গীয় পুলিশ সদস্যরা দাউদকান্দি পৌরসভার তালতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: দাউদকান্দি থানার উত্তর সতানন্দী (পূর্বপাড়া, সওদাগর বাড়ি) এলাকার সুমন মিয়ার ছেলে মামুন মিয়া (২০), সবজিকান্দি (বাগবাড়ি) এলাকার প্রয়াত লিটন মিয়ার ছেলে জাহিদ হাসান (২৮), চান্দিনা উপজেলার ছাইকোট এলাকার প্রয়াত আবদুর রহমানের ছেলে, বর্তমানে দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি এলাকার বাসিন্দা মো. রিয়াজ ওরফে রিয়াদ (২১), দক্ষিণ সতানন্দী এলাকার প্রয়াত নুর আলমের ছেলে মো. ফয়সাল হোসেন (২৬), উত্তর সতানন্দী (সওদাগর বাড়ি) এলাকার সেলিম মিয়ার ছেলে মো. অনিক (২০), তুজারভাঙ্গা (কেডিসি) এলাকার মফিজ মিয়ার ছেলে মো. বাধন (২০) এবং বরিশালের মুলাদী থানার দড়িচর লক্ষ্মীপুর এলাকার শাহিন বেপারীর ছেলে, বর্তমানে উত্তর সতানন্দী (সওদাগর বাড়ি) এলাকার বাসিন্দা মো. ইমন হোসেন (২৩)।

অভিযানে তাদের কাছ থেকে একটি স্টিলের কিরিচ, একটি লোহার কাচি, দুটি লোহার রড, দুটি স্টেইনলেস স্টিল (এসএস) পাইপ এবং একটি লোহার ছোরা উদ্ধার করা হয়।

একই দিন ভোর পৌনে চারটায় এসআই আবুল কাওসার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দাউদকান্দি পৌরসভার সাহাপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া (ফরাজীকান্দি) এলাকার আলম বেপারীর ছেলে মো. তামিম মিয়াকে (২৬) ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

২

দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

৩

চান্দিনায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

৪

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

৫

হাজারো মানুষের উপস্থিতিতে কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সম্পর্কিত

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

৪ ঘণ্টা আগে
দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের  সঙ্গে ইউএনওর মতবিনিময়

দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

৫ ঘণ্টা আগে

৬ ঘণ্টা আগে