দাউদকান্দিতে ৯ আসামি গ্রেপ্তার

দাউদকান্দি প্রতিনিধি
Thumbnail image

দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ডাকাতি ও চুরি মামলার ৬ জন, মারামারি মামলার ২ জন এবং জিআর পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার দাউদকান্দি মডেল থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পুলিশ জানায়, চট্টগ্রামের হাটহাজারী, কুমিল্লার বুড়িচং, সদর দক্ষিণ ও কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও চুরি মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. আলাউদ্দিনের বিরুদ্ধে ২১টি এবং মো. আনিছের বিরুদ্ধে ১৭টিসহ দেশের বিভিন্ন থানায় স্বর্ণ চুরি, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তার হওয়া ২ জন গৌরীপুর বাজার ও সুনামগঞ্জে সংঘটিত স্বর্ণ চুরির ঘটনায় জড়িত বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, এসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মারামারি মামলার আসামি মো. আলম (৫৫) ও ফাতেমা বেগম (৪৫)-কে গ্রেপ্তার করেন।

এছাড়া এসআই রবিউল ইসলাম বিশেষ অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রুবেল (২৬)-কে গ্রেপ্তার করেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত