দাউদকান্দি প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, কিশোর অপরাধ দমন এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।
আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাহিদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ এবং গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী ও সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ড. খন্দকার মারুফ হোসেন বলেন, অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং জনগণের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। তিনি মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও নাছরীন আক্তার বলেন, জনসম্পৃক্ততা ছাড়া টেকসই আইনশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি জনসেবার মানোন্নয়ন এবং অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ বলেন, মাদক, চুরি, ডাকাতি ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ প্রতিরোধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি তিনি আহবান জানান।
সভায় জননিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, মাদক নির্মূল এবং প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।