• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> দাউদকান্দি

দাউদকান্দিতে স্ব-রচিত লেখা পাঠ ও সাহিত্য আড্ডা

দাউদকান্দি প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ২০: ৩১
logo

Photo

সাহিত্যচর্চা, সৃজনশীলতা বিকাশ এবং নতুন লেখকদের উৎসাহিত করার প্রত্যয়ে কুমিল্লার দাউদকান্দিতে অনুষ্ঠিত হয়েছে ‘স্ব-রচিত লেখা পাঠ ও সাহিত্য আড্ডা-২০২৬’। আজ শনিবার বিকেল পৌনে ৪টায় উপজেলার শহীদনগরের ১ নম্বর সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের উদ্যোগে এ সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীতিকার মো. ইউসুফ নাসির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মতিন সৈকত-এআইপি। প্রধান আলোচক হিসেবে সাহিত্য ও সৃজনশীল চর্চার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন মাওলানা মুনীরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও কবিতা পাঠ করেন কবি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সাংবাদিক মো. হানিফ খান, কবি শাহ জামান শুভ, মো. ফারুক কামাল মুন্সী, সাইফুল ইসলাম স্বপন, নাজমুল হুদা খান, সাংবাদিক তাহসীন তিহামী, ঈমাম হোসেন খান, হালিমুল ইসলাম ছোটন, কবির হোসেন, শাকিল সরকার, আমানুল্লাহ চৌধুরী, ওয়াসকুরুনী সিদ্দিকী এবং আমিনুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছড়াকার খন্দকার আল মামুন।

আয়োজনে অংশগ্রহণকারী কবি, সাহিত্যিক ও লেখকরা নিজেদের রচিত কবিতা, গল্প, প্রবন্ধ ও অন্যান্য সাহিত্যকর্ম পাঠ করেন। প্রাণবন্ত এ সাহিত্য আড্ডায় সমকালীন সাহিত্যচর্চা, নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীল কর্মকাÐের প্রসারে নানা বিষয় নিয়ে মতবিনিময় হয়।

বক্তারা বলেন, মানবিক, নৈতিক ও সৃজনশীল মূল্যবোধ গড়ে তুলতে সাহিত্যচর্চার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন নতুন লেখকদের জন্য নিজেদের প্রতিভা বিকাশ ও প্রকাশের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। পাশাপাশি গ্রামীণ জনপদে সাহিত্যভিত্তিক এমন উদ্যোগ সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মকে বই ও সাহিত্যচর্চার প্রতি আরও আগ্রহী করে তুলবে। স্ব-রচিত লেখা পাঠ, কবিতা আবৃত্তি, প্রাণবন্ত আলোচনা এবং পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। এ সময় উপস্থিত সাহিত্যপ্রেমীরা ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সাহিত্য আড্ডার আয়োজনের আহবান জানান।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

২

বরুড়ায় মা সমাবেশ অনুষ্ঠিত

৩

‘সাক্ষী’ বানাবে বলে দুই মিস্ত্রিকে গ্রেপ্তার দেখানোর অভিযোগ

৪

কুমিল্লায় যাত্রাবিরতিতে ভুলে শিশুকে ফেলে যায় পাকিস্তানি পরিবার

৫

কুমিল্লায় বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ

সম্পর্কিত

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

৩ ঘণ্টা আগে