দাউদকান্দিতে মানবিক ফাউন্ডেশনের কমিটি ঘোষণা

দাউদকান্দি প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দাউদকান্দিতে সামাজিক ও মানবকল্যাণমূলক সংগঠন ‘মানবিক ফাউন্ডেশন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ইছাপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান, নতুন কমিটি ঘোষণা এবং বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়।

ধর্মবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম ইমনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আসিফ কবির সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, নবগঠিত কমিটির সদস্যরা মানবতার কল্যাণে কাজ করা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা, মাদকের বিরুদ্ধে সোচ্চার, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠাতা সভাপতি মো. আসিফ কবির উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

নবগঠিত উপদেষ্টা পরিষদে রাজনীতি, আইন, শিক্ষা ও সমাজসেবাসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- মো. আবুল হাশেম, সাইফুল ইসলাম ভূঁইয়া, এম. এ. লতিফ ভূঁইয়া, নূর মোহাম্মদ সেলিম সরকার, জসিম উদ্দিন আহম্মেদ, ভিপি মো. জাহাঙ্গীর আলম, শওগাত চৌধুরী পিটার, আব্দুস সাত্তার, শহিদুল ইসলাম, মুন্সি ওয়াসিম বিন মীর কাশেম, অধ্যক্ষ আব্দুর রহমান, আনিসুর রহমান খন্দকার অনিক, মো. মোখলেছুর রহমান সরকার, মো. বাবুল খন্দকার ও মনির সাধু।

কার্যনির্বাহী কমিটিতে প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আসিফ কবির এবং সিনিয়র সহসভাপতি রোকনুজ্জামান ভূঁইয়া। সহসভাপতি: মো. মাসুদুর রহমান, খন্দকার আনিসুল ইসলাম, মাজহারুল ইসলাম হানিফ, মো. কাউসার মোল্লা, মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, মো. নাজমুল হাসান ভূঁইয়া, মো. সোহাগ প্রধান, আবু মুছা, মো. রাসেল সরকার, সাইদুল ইসলাম গরিব, মো. হাসান খান, মো. আব্দুল্লাহ আল রয়েল, মো. তুষার সরকার ও মো. সফিউল্লাহ (শফি)।

সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ চৌধুরী। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর। যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক অপু, রাকিবুল ইসলাম মুন্না, নাজমুল খান, মেহেদী হাসান মিহাদ, মো. ইব্রাহিম প্রধান, মো. মাহবুব আলম ও নজরুল ইসলাম নিলয়।

সাংগঠনিক সম্পাদক মু. আকতার হোসাইন। সহসাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, মো. শাহপরান বেপারী, ফয়সাল করিম ও মো. জুয়েল মোল্লা।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজ প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সমাজের বিশিষ্টজন, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত