দাউদকান্দিতে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

দাউদকান্দি প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার দাউদকান্দিতে হত্যা মামলার এক আসামি, এক বছরের সিআর সাজাপ্রাপ্ত এক আসামি ও সিআর পরোয়ানাভুক্ত আরও তিন আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা-পুলিশ। আজ শুক্রবার ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশের দিকনির্দেশনা ও নেতৃত্বে পুলিশের পৃথক দল এসব অভিযান চালায়। পুলিশ জানায়, পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত দুইটা ৩০মিনিটে দিকে নরসিংদী সদর এলাকা থেকে হত্যা মামলার আসামি মো. অন্তর খানকে (৩০) গ্রেপ্তার করে। তিনি দাউদকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর সতানন্দি সওদাগর বাড়ির মো. মনির হোসেন সওদাগরের ছেলে।

পুলিশের আরেকটি দল সকাল ১০টা ২০ মিনিটে সুন্দলপুর এলাকা থেকে এক বছরের সিআর সাজা পরোয়ানাভুক্ত নজরুল ইসলাম ভূইয়াকে গ্রেপ্তার করে। তিনি সুন্দলপুর এলাকার আব্দুল আজিজ ভূইয়ার ছেলে।

অন্যদিকে, পিপিয়াকান্দি এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত জহিরকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার প্রয়াত অহিদ মিয়ার ছেলে।

পুলিশের অপর একটি দল রাত সাড়ে ৩টার দিকে পিপিয়াকান্দি এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত আবদুস ছালাম ও সাহেদ আলীকে গ্রেপ্তার করে। আবদুস ছালাম নারিকেলতলা এলাকার প্রয়াত আহাম্মদ আলীর ছেলে এবং সাহেদ আলী পিপিয়াকান্দি এলাকার প্রয়াত জুলু মিয়ার ছেলে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত