হোমনায় নিজের ষাঁড়ের আঘাতে বৃদ্ধার মৃত্যু

হোমনা প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার হোমনায় নিজের পালিত ষাঁড়ের আঘাতে আমেনা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামের প্রয়াত আবুল হাসেমের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আমেনা বেগম সকালে তাঁর নিজের পালিত একটি ষাঁড় বিক্রির উদ্দেশ্যে ঘারমোড়া বাজারে নেওয়ার জন্য প্রস্তুত করছিলেন। এসময় ষাঁড়টি হঠাৎ উত্তেজিত হয়ে তাকে সজোরে গুঁতো দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিস ডা. মো .শহিদুল্লাহ নারীর সন্তানদের বরাত দিয়ে বলেন, নিজ বাড়িতে নিজেদেরই পালিত ষাঁড় গুঁতো দেয়। হাসপাতালে আনার আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়–য়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজের পালিত গরু বাড়িতেই উত্তেজিত হয়ে গুঁতো দিলে ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত