• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> হোমনা

হোমনায় সাংবাদিক ও নজরুল গবেষক শাহ আলমের স্মরণসভা

হোমনা প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ২১: ৫০
logo

Photo

কুমিল্লার হোমনা উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি, নজরুল গবেষক ও রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজের অধ্যাপক শাহ আলমের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল চারটায় হোমনা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

স্মরণসভায় বক্তারা বলেন, অধ্যাপক শাহ আলম ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও বিনয়ী সাংবাদিক। পাশাপাশি তিনি কবি, প্রাবন্ধিক, নাট্যকার এবং নিবেদিতপ্রাণ নজরুল গবেষক ছিলেন। কর্মজীবনে তিনি আজকের কাগজ, বাংলার বাণী, আমাদের সময়, আমাদের অর্থনীতি, আমাদের নতুন সময় ও দেশ রূপান্তরসহ দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু। হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মো. ইব্রাহিম খলিল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কবি দেলোয়ার, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোরশিদ আলম এবং প্রচার সম্পাদক মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মো. আবুল বাসার সরকার, মো. হানিফ খান ও মো. মকবুল হোসেন, দপ্তর সম্পাদক মইনুল ইসলাম মিশুক, সাংবাদিক জয়নাল আবেদীন, শফিকুল ইসলাম মুন্না, মো. হারুন অর রশিদ, রুহুল আমিন জুয়েল, তপন সরকার, মো. রাসেল আহম্মেদ ও আবু রায়হান চৌধুরিসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে মরহুম অধ্যাপক শাহ আলম, নজরুল ইসলাম সরকার ও আবদুল বাতেনের জন্য মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হোমনা উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাওলানা আবদুল কুদ্দুস।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সিসিএন বিশ্ববিদ্যালয়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সেমিনার

২

হোমনায় সাংবাদিক ও নজরুল গবেষক শাহ আলমের স্মরণসভা

৩

জামায়াত বিভিন্ন দলের সঙ্গে তাল মিলিয়ে চলে: চরমোনাই পীর

৪

স্কুল থেকে ফেরার পথে ভ্যানচাপায় প্রথম শ্রেণির ছাত্র নিহত

৫

ডাকাতি মামলায় পাঁচজনের কারাদণ্ড

সম্পর্কিত

সিসিএন বিশ্ববিদ্যালয়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সেমিনার

সিসিএন বিশ্ববিদ্যালয়ে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা সেমিনার

৪ ঘণ্টা আগে
জামায়াত বিভিন্ন দলের সঙ্গে তাল মিলিয়ে চলে: চরমোনাই পীর

জামায়াত বিভিন্ন দলের সঙ্গে তাল মিলিয়ে চলে: চরমোনাই পীর

৫ ঘণ্টা আগে