হোমনায় গাছ থেকে পড়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লায় গাছ কাটতে গিয়ে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে রোমান মিয়া নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে জেলার হোমনা উপজেলার শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক রোমান মিয়া উপজেলার দুলালপুর ইউনিয়নের মিঠাইভাঙ্গা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গাছ কাটার সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত