লাকসামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লাকসাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার লাকসামে পুকুরে ডুবে ইব্রাহীম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আজগরা ইউনিয়নের পাওতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। ইব্রাহীম ওই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি দুপুরে সবার অলক্ষ্যে কোনো এক ফাঁকে ঘর থেকে বের হয়ে খেলতে যায়। দীর্ঘক্ষণ তাকে না দেখে পরিবারের লোকজন তাকে এদিক-ওদিক অনেক খোঁজাখুঁজি করে। একপর্যায়ে দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে দ্রুত লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, শিশুটি খেলতে গিয়ে কোনো এক সময় হয়তো পুকুরে পড়ে ডুবে যায়। পরে তার মরদেহ ভেসে উঠলে দ্রুত লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত