• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> লাকসাম

লাকসামে শিক্ষকের মরদেহ উদ্ধার

লাকসাম প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১৪: ৪৮
logo

লাকসামে শিক্ষকের মরদেহ উদ্ধার

লাকসাম প্রতিনিধি

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১৪: ৪৮
Photo

কুমিল্লার লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও এলাকার আল আমিন ইনস্টিটিউটের গণিত বিষয়ের খণ্ডকালীন শিক্ষক শরিফুল ইসলামের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর মো. শাহ আলমের বাড়ির দক্ষিণ পাশের অপর একটি বাড়ির কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষক শরিফুল ইসলামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পোটকরা গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিক্ষক শরিফুল ইসলাম গত চার মাস ধরে আল আমিন ইনস্টিটিউটে গণিতের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষকতার সুবাদে তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কাছাকাছি প্রয়াত শাহ আলম কাউন্সিলরের বাড়ি সংলগ্ন অপর একটি বাড়িতে একটি কক্ষে একাই থাকতেন। গত চার মাস ধরে তিনি তার কক্ষে শিক্ষার্থীদের গণিত বিষয় প্রাইভেট পড়াতেন।

অপর একটি সূত্রে জানান, রবিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নাঈম (১৫) নামের ওই শিক্ষকের এক ভাতিজা সেখানে গিয়ে অনেক ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দেয়। এসময় সে দেখে যে, শরিফুল কক্ষের ভেতর খাটের ওপর নিথরভাবে পড়ে রয়েছেন। এমতাবস্থায় নাঈম চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ঘটনা দেখে লাকসাম থানা পুলিশকে সংবাদ দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও সুরতহাল তৈরি করে থানায় নিয়ে আসেন।

শিক্ষক শরিফুল ইসলাম কখন মারা গেছেন, এটি কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। তবে স্থানীয় বাসিন্দাদের ধারণা, যেহেতু তিনি ওই কক্ষে একাই থাকতেন, সেহেতু যেকোনো সময় ঘুমের মধ্যে হয়ত হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন।

ওসি মাকসুদ আহাম্মদ জানান, সংবাদ পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। পুলিশ মরদেহ উদ্ধার এবং সুরতহাল করে থানায় নিয়ে আসেন। আজ সোমবার সকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নাঙ্গলকোটের উন্নয়নে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার যত চ্যালেঞ্জ

২

কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় চোরাই প্রসাধনী উদ্ধার

৩

মনোহরগঞ্জে ফাগুনেও দেখা মিলছে না শিমুলের

৪

তিতাসে খাল উদ্ধারে উপজেলা পরিষদের যৌথ সভা

৫

সাংবাদিকদের বিভাজনের অন্যতম কারণ প্রেসক্লাব

সম্পর্কিত

নাঙ্গলকোটের উন্নয়নে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার যত চ্যালেঞ্জ

নাঙ্গলকোটের উন্নয়নে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার যত চ্যালেঞ্জ

৮ ঘণ্টা আগে
কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় চোরাই প্রসাধনী উদ্ধার

কুমিল্লায় আড়াই কোটি টাকার ভারতীয় চোরাই প্রসাধনী উদ্ধার

৯ ঘণ্টা আগে