লাকসাম প্রতিনিধি

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ)আসনে বৃহত্তর সুন্নী জোট (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ)-এর মনোনীত প্রার্থী মীর মুহাম্মদ আবু বকর সিদ্দিক চেয়ার প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে তার প্রথম ও দ্বিতীয় দিনের নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতি ও শুক্রবার সকাল থেকে দুই উপজেলার বিভিন্ন হাট-বাজার, সড়ক ও জনবহুল এলাকায় প্রার্থী ও তাঁর সমর্থকেরা গণসংযোগ ও পথসভা করেন।
গণসংযোগকালে স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে চেয়ার প্রতীকের প্রতি তাদের সমর্থন জানান। অনেকেই প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, ইসলামী সমাজব্যবস্থা রাষ্ট্র পরিচালনা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন।
মীর মুহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, কুরআন সুন্নী মতাদর্শ ও ইসলামী সমাজব্যবস্থা রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে বৃহত্তর সুন্নী জোট আমাকে একক প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আমি সৃষ্টিকর্তা আল্লাহ নিকট লাখো লাখো শুকরিয়া আদায় করছি, দলের (চেয়ার) প্রতীক সংগ্রহ করেছি। আমরা মুক্তিযুদ্ধভিওিক একটি রাজনৈতিক দল। সমাজ থেকে জঙ্গিবাদ,সন্ত্রাস, মাদক নির্মূলই আমাদের অঙ্গীকার। প্রতিটি ভোটারের দোরগোড়ায় চেয়ার প্রতীকের দাওয়াত পৌঁছে দিতে এসেছি। আমি আপনাদের ভালোবাসায় থাকতে চাই, রাজনীতি আমার কাছে থেকে, মানুষের সেবা করার একটি মাধ্যম। চেয়ার জনগণের আশা-ভরসার প্রতীক।তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার প্রথম দিন তিনি প্রচারণা চালান, লাকসাম পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ড, দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক। এরপর তিনি মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়ন খিলা বাজার, নাথেরপেটুয়া বাজার,বিপুলাসার বাজার।এছাড়া তিনি নাথেরপেটুয়া ইউনিয়ন
ভোগই গ্রামে মাইজভান্ডারি খাদেমের মাজার জিয়ারত করেন।প্রচারণার দ্বিতীয় দিন শুক্রবার দিনব্যাপী প্রচারণায় চালান মুদাফরগঞ্জ ইউনিয়ন ও বাজারে এসময় স্থানীয় জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মীর মুহাম্মদ আবু বকর সিদ্দিক অবস্থানে রয়েছেন।এসময় উপস্থিত ছিলেন,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ লাকসাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিন উদ্দিন,পৌরসভা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সাধারণ সম্পাদক আবদুল হান্নানসহ বৃহত্তর সুন্নী জোট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।