• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> লাকসাম

লাকসামে বিএনপি প্রার্থীর প্রচারণায় মাইকিং করতে গিয়ে কর্মীর মৃত্যু

লাকসাম প্রতিনিধি
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ২১: ১০
logo

Photo

কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী মো. আবুল কালামের নির্বাচনী প্রচারণায় মাইকিং করতে গিয়ে মো. ইউসুফ ভান্ডারি (৪৬) নামের এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে লাকসাম পৌরসভার বাতাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

ইউসুফ ভান্ডারি লাকসাম পৌরসভার ফতেপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আবুল বাশার ভান্ডারির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউসুফ ভান্ডারি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগতভাবে তিনি মাইকিং প্রচারণায় পারদর্শী ছিলেন। গত কয়েক দিন ধরে তিনি সিএনজি অটোরিকশাযোগে বিএনপি প্রার্থী মো. আবুল কালামের পক্ষে ধানের শীষ প্রতীকে মাইকিং করে আসছিলেন।

বুধবার বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাতাখালী এলাকায় মাইকিং করার সময় হঠাৎ তার বুকে তীব্র ব্যথা অনুভূত হয়। পরে তাঁকে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ইউসুফ ভান্ডারির মৃত্যুতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার কবির রাতুল বলেন, ইউসুফ ভান্ডারি ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তিনি দলীয় প্রার্থীর ছবি ও ধানের শীষ প্রতীকসংবলিত টি-শার্ট পরে মাইকিং করে ব্যাপক সাড়া ফেলেছিলেন। দলের পক্ষ থেকে তাঁর অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

কুমিল্লা-৯ আসনে বিএনপি প্রার্থী মো. আবুল কালাম বলেন, ইউসুফ ভান্ডারির মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহমদ বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

২

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৩

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

৪

নিজ ক্যাম্পাসেই গায়ে হলুদ করে বিয়ে করছেন দুই শিক্ষার্থী

৫

বাঁশবোঝাই ভ্যান ও সিএনজির সংঘর্ষ, নিহত ১

সম্পর্কিত

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

৬ ঘণ্টা আগে

৭ ঘণ্টা আগে