• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> লাকসাম

নিজে গিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করলেন এমপি কালাম

লাকসাম প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৬, ১৯: ৫৫
logo

Photo

কুমিল্লার লাকসাম উপজেলার দেবীপুর গ্রামে অর্পিতা রাণী দেবনাথ নামের সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন ভণ্ডুল করে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীপুর গ্রামের বিশ্বজিৎ দেবনাথের মেয়ে অর্পিতা রাণী দেবনাথের বিয়ের প্রস্তুতি চলছিল। আজ রোববার বিয়ের দিন নির্ধারণ করা হয়েছিল। খবর পেয়ে কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।

এ সময় তিনি কনের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশের আইন অনুযায়ী বাল্যবিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ।

আবুল কালাম বলেন, ‘আইন অনুযায়ী কোনোভাবেই বাল্যবিবাহ গ্রহণযোগ্য নয়। একটি মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে এমন সিদ্ধান্ত কখনোই মেনে নেওয়া যায় না।’ তিনি অর্পিতার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণাও দেন।

তিনি আরও বলেন, তাঁর নির্বাচনী এলাকায় কোনোভাবেই বাল্যবিবাহ সহ্য করা হবে না এবং এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।

এ সময় ইউএনও নার্গিস সুলতানা, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

২

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৩

চান্দিনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

৪

নিজ ক্যাম্পাসেই গায়ে হলুদ করে বিয়ে করছেন দুই শিক্ষার্থী

৫

বাঁশবোঝাই ভ্যান ও সিএনজির সংঘর্ষ, নিহত ১

সম্পর্কিত

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

সরকার জুলাই সনদকে অস্বীকার করার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

৫ ঘণ্টা আগে