ডাকাতি হওয়া ৯টি মোটরসাইকেল লাকসামে উদ্ধার

লাকসাম প্রতিনিধি
Thumbnail image

ঢাকায় ডাকাতি হওয়া ৯টি মোটরসাইকেল লাকসামে উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। এ ঘটনায় শাহ পরান (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত পরানের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলার রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। শাহ পরান সে মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মুদাফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন ফুলহরা গ্রামে নুরানী মাদ্রাসার সামনে রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহম্মদ। তিনি জানান, গত বৃহস্পতিবার রাত ৩টায় ঢাকা কুড়িল বিশ্বরোড এলাকা থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো ড ১১-৪৬২৪) ত্রিপল দ্বারা বাঁধানো এসিআই মটরস কোম্পানির ইয়ামাহা, এফ জেডএস নামে ৯টি মোটরসাইকেল ও ট্রাকসহ ডাকাতি হয়। ডাকাতির ঘটনায় ঢাকা খিলক্ষেত থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লাকসাম ফুলহরা গ্রামের রাস্তার মধ্যে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ট্রাকসহ ৯টি মোটরসাইকেল ও একজনকে আটক করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত