• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> লাকসাম

লাকসামের মনপালে বিনামূল্যে ‘হেপাটাইটিস বি’ পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ২১: ২০
logo

Photo

লাকসাম উপজেলার মনপাল গ্রামে প্রথমবার বিনামূল্যে ‘হেপাটাইটিস বি’ পরীক্ষা করা হয়েছে। আজ শুক্রবার গ্রামটির মোল্লা বাড়িতে কুমিল্লা লিভার ক্লাব এ আয়োজন করে।

এছাড়া বিনামূল্যে ডায়াবেটিসও পরীক্ষা করা হয়। সেবা পেয়ে খুশি হয়েছেন শতাধিক মানুষ।

গ্রামের নুর মিয়া মোল্লা, অহিদুল ইসলাম ও জাহানারা বেগম জানান, প্রান্তিক গ্রামে মাঝে মধ্যে চিকিৎসা সেবা পাওয়া গেলেও বিনামূল্যে হেপাটাইটিস বি পরীক্ষা এবারই প্রথম। দামি পরীক্ষাটি বিনামূল্যে পেয়ে তারা উপকৃত হয়েছেন। এছাড়া বিনামূল্যে হেপাটাইটিস ও ডায়াবেটিস সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত পেয়েছেন তারা।

কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা লিভার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোহাম্মদ ইজাজুল হক। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি প্রকৌশলী গোলাম সারোয়ার, লুৎফুল বারী চৌধুরী হীরু, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও ট্রেজারার আবদুল হালিম মোল্লা। উপস্থাপনা করেন সংগঠনের নির্বাহী সদস্য মহিউদ্দিন মোল্লা।

ডা. মোহাম্মদ ইজাজুল হক বলেন, হেপাটাইটিস বি একটি মারাত্মক ভাইরাল সংক্রমণ, যা লিভারকে আক্রমণ করে। এতে লিভার সিরোসিস বা ক্যান্সারের ঝুঁকি থাকতে পারে। বাংলাদেশে বর্তমানে ৩০ শতাংশ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত, যাদের অর্ধেকের লিভারে রয়েছে দীর্ঘমেয়াদি প্রদাহ। এদের অনেকেই ভবিষ্যতে লিভার সিরোসিস বা ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন। কার্যকরী প্রতিষেধক হিসেবে হেপাটাইটিস বি ভ্যাকসিন গ্রহণ করাই প্রতিরোধের প্রধান উপায়। হেপাটাইটিস বি ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনে টিকা গ্রহণ করা অত্যন্ত জরুরী।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

জলাবদ্ধতার কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষাকেন্দ্র স্থানান্তর

২

করোনার পর এবার জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের পাশে বিবেকের টিপু

৩

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আট সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

৪

কুমিল্লায় ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’র শততম পর্ব

৫

১৩৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিতে কুমিল্লা নগরে ভয়াবহ জলাবদ্ধতা

সম্পর্কিত

জলাবদ্ধতার কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষাকেন্দ্র স্থানান্তর

জলাবদ্ধতার কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষাকেন্দ্র স্থানান্তর

১২ ঘণ্টা আগে
করোনার পর এবার জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের পাশে বিবেকের টিপু

করোনার পর এবার জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের পাশে বিবেকের টিপু

১৩ ঘণ্টা আগে
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আট সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আট সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

১৯ ঘণ্টা আগে