• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> লাকসাম

ভোটে জনতার সরকার গঠন করবে বিএনপি: ইয়াছিন

লাকসাম প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ২০: ৪৪
logo

Photo

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ছয়টি আসনের নির্বাচনী সমন্বয়ক মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, একটি গোষ্ঠী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জান্নাতের টিকেট বিক্রির নামে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। মানুষ তাদের এসব ধোকাবাজি বুঝে গেছে। যারা নানাভাবে মানুষের সঙ্গে প্রতারণা করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে মানুষ ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে ওইসব ধোকাবাজদের উপযুক্ত জবাব দেবেন। এবারের নির্বাচনে জনতার ভোটে জনতার সরকার গঠন করবে বিএনপি। আগামীর রাষ্ট্র পরিচালনায় তারুণ্যের অহংকার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বেছে নেবেন এ দেশের জাতীয়তাবাদী শক্তি। তারক রহমানের নেতৃত্বে একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

আজ শনিবার কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা সভাপতি মো. কালামের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিকেল সাড়ে ৪টায় কুমিল্লার লাকসাম পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মজির আহমেদ।

ইয়াছিন বলেন, যারা ফ্যামিলি কার্ড কি বুঝেন না। তারা মানুষের দুঃখ-দুর্দশা বুঝবেন কিভাবে। বিএনপির দেশ চালানোর অভিজ্ঞতা রয়েছে।

আবুল কালাম জনসভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, তিনি নির্বাচিত হলে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ এবং মাদক বলতে কিছুই থাকবে না। আপনাদের সঙ্গে নিয়ে এসব অপকর্ম প্রতিহত করা হবে।

এ সময় জনসভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, ঢাকা মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ, উত্তরা ক্লাবের সাবেক সভাপতি বিএনপি নেতা ইমরুল আনোয়ার লিটন, বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা, বিজিএমইর পরিচালক ও ডাকসুর সাবেক সদস্য ড. রশিদ আহমেদ হোসাইনী প্রমুখ।

এ সময় অন্যান্যদর মধ্যে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. নূর উল্লাহ রায়হান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. বেলাল রহমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদ'র ছাত্রী বিষয়ক সম্পাদক নাফিসা বিনতে উমাইয়া রিদিকা প্রমুখ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফারণে নিহত পাঁচজনকে বরুড়ায় দাফন

২

থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতীর মাটি কাটা হচ্ছে: হাসনাত

৩

বিজয়পুর বাজারে অভিযানে ৩১ হাজার টাকা জরিমানা

৪

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মধ্যরাতে এমপি হাসনাত আব্দুল্লাহ

৫

বুড়িচংয়ে মাটিকাটার তিনটি ট্রাক জব্দ ও জরিমানা

সম্পর্কিত

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফারণে নিহত পাঁচজনকে বরুড়ায় দাফন

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফারণে নিহত পাঁচজনকে বরুড়ায় দাফন

৮ ঘণ্টা আগে
থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতীর মাটি কাটা হচ্ছে: হাসনাত

থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতীর মাটি কাটা হচ্ছে: হাসনাত

৮ ঘণ্টা আগে
বিজয়পুর বাজারে অভিযানে ৩১ হাজার টাকা জরিমানা

বিজয়পুর বাজারে অভিযানে ৩১ হাজার টাকা জরিমানা

৯ ঘণ্টা আগে