লাকসামে ডাম্প ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ০৮
Thumbnail image

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামে ডাম্প ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। আজ রোববার ইফতারের আগমুহূর্তে পৌরশহরের দক্ষিণ বাইপাস জোড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম মো. মনির হোসেন (২৫)। তিনি ওই ব্যাটারিচালিত অটোরিকশার চালক এবং লাকসাম পৌর শহরের শহিদ উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খিলাগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা পৌরশহরের দক্ষিণ বাইপাস জোড়পুল এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে একজন মারা যান এবং তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করে।

লাকসাম হাইওয়ে ক্রসিংয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত