কুমিল্লায় মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় প্রবাসী যুবক নিহত

লাকসাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজার সংলগ্ন বোয়ালিয়া এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত বুধবার মাগরিবের নামাজের পর এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. জাবেদ হোসেন রাবিব (২৮)। তিনি বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সফিউল্লাহ।

জানা যায়, রাবিব মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি দ্রুতগামী প্রাইভেট কার তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী, যিনি নিহতের শ্বশুর, গুরুতর আহত হন। তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম বলেন, চাঁদপুর সড়কে এ ঘটনা ঘটে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত