• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> লাকসাম

একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে : আবুল কালাম

এম.এ মান্নান, লাকসাম
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ২৩
logo

Photo

একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী আবুল কালাম। তিনি বলেছেন, একটি মহল নির্বাচনকে বানচাল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা কখনো সফল হবে না। তারা স্বাধীনতার সময়ও দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তাদের শুধু দেশের সঙ্গে বেঈমানি করার অভিজ্ঞতা আছে, দেশ চালানোর অভিজ্ঞতা নেই। বিএনপি জানে কিভাবে দেশকে সুন্দর ও সুষ্ঠুভাবে চালাতে হবে।

গতকাল শুক্রবার বিকালে মনোহরগঞ্জ লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

আবুল কালাম প্রশ্ন রাখেন, আপনারা কি স্বাধীনতাবিরোধীদের হাতে এই দেশ তুলে দেবেন? যারা এই দেশে রাষ্ট্রদ্রোহী ছিল, মা-বোনদের ইজ্জত লুটে নিয়েছিল। তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই লাল-সবুজের স্বাধীন দেশ পেয়েছি। যুদ্ধের সময় তাদের অবদান কি ছিল, দেশের প্রতি তাদের আচরণ কেমন ছিল, আমরা কেউ ভুলে যাইনি।

তিনি আরো বলেন, জামায়াত জানে আমরা ক্ষমতায় আসব, তাই তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।

এ দেশে একটা অরাজকতা তৈরি করতে চাচ্ছে তারা। ওই দলটি দেশটাকে লুটেপুটে খেতে চাচ্ছে। বিএনপির এই নেতা বলেন, বিগত তিনটি নির্বাচনে যারা নিরীহ আওয়ামী লীগ তারাও ভোট দিতে পারেনি। বিএনপির ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা যখন আক্রমণ করেছে তখন এসব নিরীহ আওয়ামী লীগ কর্মীরা সেসময় পাশে দাঁড়িয়েছিলেন। আপনারা সামাজিকতা হিসাবে আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন।

আবার ৫ আগস্টের পর আপনারা ভালো লোক বলে আমরা আপনাদের আশ্রয় দিয়েছিলাম। এসব নিরীহ আওয়ামী লীগ সমর্থকরা বিএনপিকে ভোট দিবে বলে আমরা আশা করি।

তিনি আরো বলেন, গনতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবন উৎসর্গ করেছেন। সারাটা জীবন দেশের জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের পক্ষে থেকে লড়াই-সংগ্রাম চালিয়ে গেছেন। তিনি ছিলেন আপসহীন নেত্রী।

আবুল কালাম বলেন, ‘আমি নির্বাচিত হলে লাকসাম-মনোহরগঞ্জের শিক্ষা, চিকিৎসা এবং যোগাযোগব্যবস্থায় সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে।

এই দুই উপজেলার চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ এবং মাদক বলতে কিছু থাকবে না। আপনাদের সঙ্গে নিয়ে এসব অপকর্ম প্রতিহত করব।’

এছাড়াও শুক্রবার দিনব্যাপী মনোহরগঞ্জ উপজেলার কয়কটি ইউনিয়নে তিনি পথসভায় ও উঠান বৈঠক করেন।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহসভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক আহসান উল্লাহ প্রমুখ।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ আমার আত্মীয়স্বজনও রেহাই পাবে না: কায়কোবাদ

২

মাঘের সন্ধ্যায় চন্দন দাসের বাসায় পিঠাপুলি ও সংগীতের আসর

৩

তিনজন বখাটে ডিবি পুলিশ পরিচয় দিয়ে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা

৪

ব্রাহ্মণপাড়ায় প্রবাসীদের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময় সভা

৫

চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত একটি আদর্শ নাঙ্গলকোট গড়ে তুলব: আবদুল গফুর ভূঁইয়া

সম্পর্কিত

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ আমার আত্মীয়স্বজনও রেহাই পাবে না: কায়কোবাদ

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ আমার আত্মীয়স্বজনও রেহাই পাবে না: কায়কোবাদ

৬ ঘণ্টা আগে
মাঘের সন্ধ্যায় চন্দন দাসের বাসায় পিঠাপুলি ও সংগীতের আসর

মাঘের সন্ধ্যায় চন্দন দাসের বাসায় পিঠাপুলি ও সংগীতের আসর

৭ ঘণ্টা আগে