• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> লাকসাম

লাকসামে মানবপ্রেমীদের মানবিক উদ্যোগ

ইলিয়াছ হোসাইন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ০৯
logo

লাকসামে মানবপ্রেমীদের মানবিক উদ্যোগ

ইলিয়াছ হোসাইন

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ০৯
Photo

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম অংশের সড়কের পাশে চোখে পড়ে এক মানবিক উদ্যোগ। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার তরে মানবপ্রেমীর” উদ্যোগে গরিব, অসহায় ও পথচারী রোজাদারদের মাঝে প্রতিদিন বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়।

মাসব্যাপী পরিচালিত এ মানবিক কাজ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসার ঝড় তুলেছে । প্রতিদিন বিকেল থেকে সংগঠনের স্বেচ্ছাসেবকরা মহাসড়কের পাশে সুশৃঙ্খলভাবে ইফতার সামগ্রী অসহায় ও ছিন্নমূল মানুষের হাতে তুলে দিচ্ছেন।

আনিসুর রহমান নামে প্রত্যক্ষদর্শী জানান, মহাসড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে সুন্দরভাবে সাজানো ইফতারের আয়োজন দেখে তিনি গাড়ি থামিয়ে সবার সঙ্গে ইফতারে অংশ নেন। তিনি বলেন, ‘এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।’

ইফতার গ্রহণ করতে আসা ইসমাইল মিয়া বলেন, আমি প্রায় প্রতিদিন এখানে ইফতার করি। আমাদের মতো অসহায় মানুষের কথা ভেবে যারা এই আয়োজন করছেন, আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দেন। অনেক মানুষ আছেন, যারা সারাদিন রোজা রাখলেও ভালোভাবে ইফতার করতে পারেন না।

সংগঠনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন শিহাব বলেন, অসহায় মানুষের জন্য কিছু করতে পেরেছি ভালো লাগছে। সকলের দোয়া ও সহযোগিতায় আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি মানবিক সমাজ গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।

সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. মিজানুর রহমান বলেন, ‘আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে কাজ করে যাচ্ছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী এই ইফতার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যেখানে প্রতিদিন শতাধিক রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়। আমাদের লক্ষ্য শুধু খাবার বিতরণ নয়, বরং সমাজে মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা।সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতায় এই কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। এমন মানবিক কাজ সব দিকে ছড়িয়ে যাবে সে প্রত্যাশা করি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

জলাবদ্ধতার কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষাকেন্দ্র স্থানান্তর

২

করোনার পর এবার জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের পাশে বিবেকের টিপু

৩

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আট সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

৪

কুমিল্লায় ‘জোড়া শালিক সাহিত্য আড্ডা’র শততম পর্ব

৫

১৩৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিতে কুমিল্লা নগরে ভয়াবহ জলাবদ্ধতা

সম্পর্কিত

জলাবদ্ধতার কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষাকেন্দ্র স্থানান্তর

জলাবদ্ধতার কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষাকেন্দ্র স্থানান্তর

১৩ ঘণ্টা আগে
করোনার পর এবার জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের পাশে বিবেকের টিপু

করোনার পর এবার জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষার্থীদের পাশে বিবেকের টিপু

১৩ ঘণ্টা আগে
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আট সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আট সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

১৯ ঘণ্টা আগে