• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> লাকসাম

কুমিল্লা -৯ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সামিরা আজিম দোলা ফেসবুক স্ট্যাটাসে বললেল, আমার কাছে ব্যক্তিগত পদের চেয়ে দলের ঐক্য ও বৃহত্তর স্বার্থ অনেক বেশি বড়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১১: ৩১
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১১: ৩৩
logo

কুমিল্লা -৯ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সামিরা আজিম দোলা ফেসবুক স্ট্যাটাসে বললেল, আমার কাছে ব্যক্তিগত পদের চেয়ে দলের ঐক্য ও বৃহত্তর স্বার্থ অনেক বেশি বড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১১: ৩১
Photo

কুমিল্লা -৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সামিরা আজিম দোলা ধানের শীষের প্রার্থী মো. আবুল কালামকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, আমার কাছে ব্যক্তিগত পদের চেয়ে দলের ঐক্য ও বৃহত্তর স্বার্থ অনেক বেশি বড়। দোলা সরে যাওয়ায় বিএনপির জন্য এ আসনে জয় আরও সহজ হলো। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় তিনি কুমিল্লা শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

স্ট্যাটাসে তিনি শুরু করেন, প্রিয় লাকসাম-মনোহরগঞ্জবাসী,

আমার শ্রদ্ধেয় বাবা, কর্নেল আনোয়ারুল আজিম ইন্তেকালের পর থেকে আপনারা আমার ও আমার পরিবারের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা ও মমতা দেখিয়েছেন, তার জন্য আমি আপনাদের কাছে আজীবন ঋণী।

আজ আমি আপনাদের সামনে একটি বিশেষ সিদ্ধান্ত নিয়ে হাজির হয়েছি। আমার আদর্শিক শেকড় ও বাবার আজীবনের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে আমি আসন্ন নির্বাচনে আমার স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।

আপনারা জানেন, আমার বাবা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে এসেছিলেন এবং আমৃত্যু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির পতাকাতলে অবিচল ছিলেন। বাবার দেখানো সেই পথ ধরেই আমি এই দলের ছায়াতলে আশ্রয় নিয়েছি। আমার মূলত স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানোর একমাত্র উদ্দেশ্য ছিল আমার তৃণমূলের অবহেলিত নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা এবং আপনাদের অধিকারের কথা বলা।

কুমিল্লা-৯ আসনটি সব সময়ই বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। দিনশেষে আমার কাছে ব্যক্তিগত পদের চেয়ে দলের ঐক্য ও বৃহত্তর স্বার্থ অনেক বেশি বড়।

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং তারেক রহমান হাতকে শক্তিশালী করতে আমি দলের সাথে মিলিয়ে কাজ করব।

বাবার মতো আমি ও আমার পরিবার আপনাদের সেবা এবং ধানের শীষের আদর্শের সাথেই থাকতে চাই শেষ নিঃশ্বাস পর্যন্ত। আপনাদের দোয়া আর সমর্থনই আমার আগামীর পথচলার পাথেয়।

বাংলাদেশ জিন্দাবাদ

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

২

চার বছরের সাজা এড়াতে ৮ বছর ভারতে পলাতক

৩

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

৪

চৌদ্দগ্রামে আগুনে যুবদল নেতার ঘর পুড়ে ছাই

৫

শেষ মুহূর্তে প্রতিমায় রং তুলির আঁচড়

সম্পর্কিত

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

বাসের ধাক্কায় প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর

৯ ঘণ্টা আগে