লালমাইয়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, লালমাই
Thumbnail image

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর কুমিল্লার লালমাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্ত (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে লালমাই থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে তথ্যটি নিশ্চিত করেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম।

ওসি বলেন, সদর দক্ষিণ মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বহস্পতিবার সকালে তাকে সদর দক্ষিণ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলাম শান্ত ওরপে মনির শাহ চেঙ্গাহাটা গ্রামের শাহ আলমের ছেলে। চব্বিশের ৫ আগস্টের পর কিছুদিন এলাকার বাহিরে থাকলেও সম্প্রতি তিনি এলাকায় রাজনৈতিকভাবে সক্রিয় হন। দলের পক্ষে প্রায় প্রতিদিনই তিনি স্যোসাল মিডিয়ায় লিখেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত