বাগমারা বালক ও বালিকা উচ্চবিদ্যালয়ে নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চবিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ আক্তার হোসেন।

বাগমারা বালিকা উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন তরুন উদ্যোক্তা মোহাম্মদ কামাল হোসেন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক আবু সালেহ মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক চিঠিতে ওই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। গত ১৩ আগস্ট ওই কমিটি অনুমোদন দেওয়া হয়।

মোহাম্মদ আক্তার হোসেন বাগমারা উচ্চবিদ্যালয়ের ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। মোহাম্মদ কামাল হোসেন একই বিদ্যালয়ের ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

বাগমারা এলাকাবাসীর প্রত্যাশা, পাশাপাশি দুইটি ব্যাচের দুই সাবেক শিক্ষার্থীর হাত ধরে বাগমারা বালক ও বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন হবে।

বাগমারা উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নতুন কমিটি ভালো কাজ করবে বলে মনে করি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত