লালমাই লেক ল্যান্ডে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার অন্যতম বিনোদন কেন্দ্র লালমাই লেক ল্যান্ডে দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ ও সবল জাতি গঠনে এ ধরনের সেবামূলক কার্যক্রম অত্যন্ত জরুরি। বিশেষ করে প্রান্তিক মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং সচেতনতা বৃদ্ধিতে লালমাই লেক ল্যান্ডের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যখাতের উন্নয়নে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সকাল থেকেই লেক ল্যান্ড প্রাঙ্গণে ভিড় জমান সেবাগ্রহীতারা। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত টিম আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। চেকআপ শেষে রোগীদের মাঝে বিনামূল্যে জরুরি ওষুধও সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক এবং সমাজসেবীরা উপস্থিত ছিলেন। আয়োজক কর্তৃপক্ষ জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা নিয়মিত এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।

সকাল থেকে শুরু হওয়া এই ফ্রি হেলথ ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত