নিজস্ব প্রতিবেদক

আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বর্ডার গার্ড পাবলিক হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অপ্রতিমের কাছ থেকে আইফোন নিতেই তাকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে লালমাই পাহাড়ের সানন্দা গ্রামের তুহিন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তুহিনকে আটক করা হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কথাসাহিত্যিক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিম। আজ শনিবার দুপুর একটায় লাশ উদ্ধারের সময় আইফোনটি অপ্রতিমের সঙ্গে পাওয়া যায়নি। লালমাই পাহাড়ের ম্যাজিক প্যারাডাইজ পার্কের অদূরে সানন্দা গ্রামের ঝোপ-জঙ্গলে রক্তাক্ত অপ্রতিমের লাশ পাওয়া যায়। এর আগে গতকাল শুক্রবার বিকেল তিনটায় অপ্রতিম বাসা থেকে বের হয়।

পুলিশ জানিয়েছে, অপ্রতিমের হাতে আইফোন দেখে তুহিন তাকে ফুসলিয়ে নিয়ে যায়। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।