লালমাইয়ে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা

লালমাই প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লা জেলার মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার কুমিল্লার লালমাই উপজেলায় এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ।

মৎস্যচাষীদের আধুনিক প্রযুক্তি ও টেকসই চাষাবাদ পদ্ধতির সঙ্গে পরিচিত করতে আয়োজিত এ কর্মশালায় লালমাই উপজেলার প্রায় ৫০ জন অগ্রগামী মৎস্যচাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে লাভজনক মাছ চাষের কৌশল এবং আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণের আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল বৈজ্ঞানিক পদ্ধতিতে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, প্রোবায়োটিকের ব্যবহার, এয়ারেটরের সঠিক প্রয়োগ, তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা, মানসম্মত পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের বিভিন্ন রোগ প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা পদ্ধতি।

ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের রিজিয়নাল ম্যানেজার মো. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হিজবুল বাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের অফিসার (সেলস) মো. সোহেল রানা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক জিয়া উদ্দিন আহম্মদ।

তাত্তি¡ক আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারী চাষীদের জন্য হাতে-কলমে শেখার সুযোগ রাখা হয়। উন্মুক্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে চাষীরা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিভিন্ন সমস্যার সমাধান ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এ ধরনের প্রশিক্ষণ মৎস্য উৎপাদন বৃদ্ধি, খামারিদের দক্ষতা উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজক সংস্থা ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ জানায়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং খামারিদের স্বাবলম্বী করে তুলতে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত