• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> লালমাই

ফিশারিতে নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১৯: ৩৬
logo

Photo

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের পাশে লালমাই উপজেলার চেঙ্গাহাটা বাজার সংলগ্ন একটি মাছের ফিশারি থেকে তনন হোসেন (২৬) নামের এক নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকালে স্থানীয় লোকজন ফিশারির পানিতে মরদেহটি ভেসে থাকতে দেখে লালমাই থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত তনন চাঁদপুর জেলার শাহারাস্তি উপজেলার নিজ মেহের দক্ষিণ গ্রামের খোকন মিয়া ও শাহীন বেগম দম্পতির ছেলে। তিনি বাকপ্রতিবন্ধী ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা যায়।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল শনিবার থেকে তনন নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে শাহারাস্তি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের ছবি দেখে স্বজনরা ঘটনাস্থলে এসে তার পরিচয় শনাক্ত করেন।

খবর পেয়ে কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোস্তাইন বিল্লাহ ও লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ জানান, সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনোভাবে পানিতে পড়ে গিয়ে সাঁতার না জানার কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। লাশটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় লালমাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

২

রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

৩

চান্দিনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

৫

চিকিৎসা সরঞ্জামাদি যথাযথ রক্ষণাবেক্ষণের তাগিদ: কৃষিমন্ত্রী

সম্পর্কিত

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

হাতে বোনা খাদি শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে বার্ডের উদ্যোগে দেবীদ্বারের বড়কামতায় সেমিনার

৭ ঘণ্টা আগে
রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

রোজপার্ক স্কুলের শিক্ষা সফর ও পুরস্কার বিতরণ

৮ ঘণ্টা আগে

১০ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

১০ ঘণ্টা আগে