বাগমারা বাজারের ব্যবসায়ী হিরন মিয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পূর্বঅশ্বথতলা গ্রামের হাজী মোহাম্মদ আবিদ আলীর ছোট ছেলে, বাগমারা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হিরন মিয়া (৪৬) ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত রাত ৩টা ৪০মিনিটে কুমিল্লা মর্ডান হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, এক ভাই ও দুই বোন রেখে গেছেন।

আজ শনিবার বেলা ১১টা ৩০মিনিটে নিজ বাড়ি সংলগ্ন মাদ্রাসা মাঠে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজে ইমামতি করেন ভুশ্চি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু তাহের রহমতপুরী। জানাজার নামাজ পূর্বে বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম, মরহুমের বড় ভাই, ঢাকাস্থ লালমাই গ্র্যাজুয়েটস এসোসিয়েশনের নির্বাহী সভাপতি মো. কামাল হোসেন, লালমাই উপজেলা বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন, মফিজুল ইসলাম, পূর্ব অশ্বথতলা গ্রামের সর্দার শরীফ প্রমুখ। জানাজার নামাজে অংশগ্রহণ করেন বাগমারা বাজারের ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবন্দ, গ্রামবাসী, বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

জানাজার নামাজ পূর্ব বক্তব্যে মরহুমের বড় ভাই মো. কামাল হোসেন উপস্থিত-অনুপস্থিত সকলের কাছে ভাইয়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া কামনা করেন।

উল্লেখ, মরহুম হিরন মিয়া বাগমারা বাজারের একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন। গত নয় মাস আগে তিনি ক্যান্সারে আক্রান্ত হন। দীর্ঘ সময় ধরে তাকে ঢাকায় রেখে ক্যামোসহ উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন মরহুমের বাবা হাজী আবিদ আলী ও বড় ভাই মো. কামাল হোসেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত