• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> লালমাই

যৌন হয়রানির অভিযোগে অটোচালককে ‘নাকে খত’

লালমাই প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৬, ১৩: ৫৯
logo

Photo

যৌন হয়রানির অভিযোগে কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ভাবকপাড়া গ্রামের দক্ষিণপাড়া এলাকার ফারুক হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রামবাসী ‘ নাকে খত’ দিয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। । এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযুক্ত ফারুক একই ইউনিয়নের জয়শ্রী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাবকপাড়া নূরানী মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার পথে অটো রিকশা চালক ফারুক পথে আটকায়। এরপর তাদের উদ্দেশ্যে অশ্লীল আচরণ করে এবং যৌন হয়রানি করে । এ সময় কাছ থেকেই ঘটনাটি লক্ষ্য করেন একই এলাকার মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি।

পরে তিনি স্থানীয়দের ডেকে এনে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে ফারুক হোসেন নিজের দোষ স্বীকার করেন। এরপর তাঁকে গ্রামবাসী বেত্রাঘাত করে এবং একপর্যায়ে সড়কের ওপর ‘নাকে খত’ দেওয়ার শাস্তি দেয়। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবে নাÑএমন অঙ্গীকার করার পর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

ভাবকপাড়া গ্রামের চা দোকানদার আনোয়ার হোসেন বলেন, শিশুদের সামনে অশ্লীল আচরণের অভিযোগে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শাস্তির ব্যবস্থা নেয়।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, ঘটনাটি আমি জেনেছি। অভিযুক্তকে পুলিশে সোপর্দ করা উচিত ছিল। এ ধরনের অপরাধের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে জানালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া যেত।

এদিকে শাস্তি দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

২

ব্রাহ্মণপাড়ায় মাদক ও চুরির ঘটনায় গ্রেপ্তার ২

৩

বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

৪

ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

৫

দেবীদ্বারে শিক্ষক ও শিক্ষার্থী গ্রেপ্তার

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

৫ ঘণ্টা আগে

৭ ঘণ্টা আগে
বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

৭ ঘণ্টা আগে
ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

৭ ঘণ্টা আগে