বার্ডের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সংবাদ বিজ্ঞপ্তি
Thumbnail image

বার্ডের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ড. আখতার হামিদ খানের ম্যূরালে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আজ রোববার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কর্মসূচির সূচনা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি, পুনর্মিলনী ও প্রীতিভোজ, মিলাদ মাহফিল ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ উপলক্ষে বার্ডের লালমাই অডিটেরিয়ামে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বার্ডের জ্যেষ্ঠতম পরিচালক আবদুল্লাহ আল মামুন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বার্ডের পরিচালক (প্রশাসন) আইরীন পারভিন।

সভাপতির বক্তব্যে আবদুল্লাহ আল মামুন বলেন, বার্ড বাংলাদেশের পল্লী উন্নয়নে সূতিকাগারের ভূমিকা পালন করেছে। বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সারা বাংলাদেশে জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে। আলোচনা সভায় বার্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, বার্ড মডেল স্কুলের শিক্ষার্থীগণ এবং বিশেষ বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণার্থীগণ অংশগ্রহণ করেন।

সভাটি সঞ্চালনা করেন বার্ডের উপপরিচালক ফরিদা ইয়াসমিন।

আলোচনা সভার পর গত বছর পিআরএল-এ গমণকারী বিদায়ী কর্মকর্তা-কর্মচারীগণকে সংবর্ধনা প্রদান করা হয়।

বার্ডের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘বার্ড-ডে’ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পিআরএল-এ গমণকারী পরিচালক রঞ্জন কুমার গুহকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আরেক পরিচালক আবদুল্লাহ আল মামুন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত